রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘আল্লাহর দোহাই, অন্তত একটি সরকারকে তার মেয়াদ সম্পূর্ণ করতে দিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট ইস্যুতে তার পদ হারানোর শঙ্কা আছে। এমন সময়ে এ অনাস্থা ভোট ইস্যুতে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির মন্তব্য, অন্তত একটি নির্বাচিত সরকারকে তার মেয়াদ সম্পূর্ণ করতে দেয়া হোক। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট ইস্যুতে শহিদ আফ্রিদি তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে লিখেন, ‘পাকিস্তানের স্বাধীনতার ৭৪ বছর চলছে। আল্লাহর দোহাই, অন্তত একটি নির্বাচিত সরকারকে তাদের সাংবিধানিক মেয়াদ সম্পূর্ণ করতে দিন।’

এর মাধ্যমে শহিদ আফ্রিদি মূলত ইমরান খানের সরকারকে সমর্থন করলেন। তার মতে, ৭৪ বছর ধরে যা চলছে তা শোধরাতে সময় লাগবে।

ক্রিকেট তারকা শহিদ আফ্রিদি এমন সময়ে এ মন্তব্য করলেন যখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট দেয়ার প্রক্রিয়া চালু করতে যাচ্ছে বিরোধী দলগুলো। রোববার অনাস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন ইমরান খান। এ অনাস্থা ভোটের ফলে ইমরান খানের পতনেরও শঙ্কা আছে। সূত্র : জিও নিউজ

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ