বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

ই*সলামী আ*ন্দোলনের মহাসমাবেশে জনতার ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ ৫ দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার বাদ জুমা গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্কে (গুলিস্তান পার্ক) এই সমাবেশ শুরু হয়।

সমাবেশকে কেন্দ্র করে এদিন সকাল থেকে বিভিন্ন মিছিল নিয়ে গুলিস্তান এলাকায় জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। এছাড়া সারা দেশ থেকে সংগঠনের সব পর্যায়ের নেতা কর্মীরা বাস, ট্রাক, লঞ্চ ও প্রাইভেটকার ভাড়া করে রাজধানীতে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুলিস্তান এলাকায় জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশস্থল ছাড়া আশে পাশে রাস্তায় দলটির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গুলিস্তান, শাপলা চত্ত্বর, বায়তুল মোকাররম, পল্টন মোড় এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। এছাড়া সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বেশ তৎপর রয়েছেন।

মহাসমাবেশে সভাপতিত্ব করছেন দলের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

এছাড়াও বক্তব্য রাখবেন নেতৃস্থানীয় ওলামা মাশায়েখ, জাতীয় ও কেন্দ্রীয় নেতারা।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ ছাড়া দলটির অন্য দাবিগুলো হলো- শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ, ইসলাম, দেশ ও মানবতাবিরোধী বিধিমালা-২০২২ বাতিল; স্বাধীনতার মূল লক্ষ্য- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি হুকুমত কায়েম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ