শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

টাঙ্গাইলে আ.লীগের দু’গ্রুপের সং’ঘর্ষে আ’হত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে মির্জাপুর উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২য় অধিবেশনে কমিটি ঘোষণা করে নেতাকর্মীরা যার যার কর্মী-সমর্থক নিয়ে ফেরার সময় মির্জাপুর উপজেলা চত্বরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে জেলা আওয়ামী লীগের একাধিক নেতাসহ কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মির্জাপুরে থমথমে অবস্থা বিরাজ করছে।

তবে এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায় নি। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা ও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ