বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

মাদারীপুরে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদারীপুরের কালকিনিতে পুকুর থেকে ভাসমান অবস্থায় আরিফুল ইসলাম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ।

শুক্রবার সকালে স্থানীয়দের ফোন পেয়ে কালকিনি উপজেলার কৃষ্ণনগর এলাকার একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়া ওই মাদ্রাসা ছাত্র সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের হারুন সরদারের ছেলে, সে কালকিনির কৃষ্ণনগর দারুল কুরআন হাফিজিয়া ও কওমি মাদ্রাসার ছাত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল।

ওসি জানায়, সকালে পৌরসভার কৃষ্ণনগর এলাকায় একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে এবং নাম পরিচয় নিশ্চিত করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ