বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

মেডিকেলে প্রশ্ন ফাঁসের সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, ‘যেসব গাড়ি প্রশ্ন নিয়ে যায়, সেগুলো আমরা ডিজিটালি ট্র্যাক করি। ডিরেক্টর জেনারেল (ডিজি) কার্যালয়ে বসে আমরা দেখতে পারি কোথায় গাড়ি যাচ্ছে, থামছে বা কখন রওনা দিচ্ছে। যে বাক্সে প্রশ্ন নেওয়া হয়, সেটা খুললেও বোঝা যায়–খোলা হচ্ছে নাকি বন্ধ করা হচ্ছে।’

শুক্রবার (১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘নিরাপত্তার জন্য এখানে পুলিশ, র‍্যাব দায়িত্ব পালন করছে। আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপও মনিটরিং করছি। ইতোমধ্যে আমরা দুজনকে গ্রেফতারও করেছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পরীক্ষা সুন্দরভাবে হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমি দু-একটা হলে গেছি, পরীক্ষা সুন্দরভাবে শুরু হয়েছে। সারা দেশে পরীক্ষা চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা শুনিনি। আশা করি, সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা শেষ হবে।’

এ বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে রেকর্ডসংখ্যক ভর্তিচ্ছু আবেদন করেছেন। মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৩০। পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩-এর বেশি পরীক্ষার্থী। সারা দেশে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে মোট আসনসংখ্যা ৪ হাজার ৩৫০টি। এ ছাড়াও বেসরকারি ৭২টি মেডিকেল মিলিয়ে সর্বমোট আসন ১০ হাজার ৮২৯টি। পরীক্ষা হচ্ছে ১০০ নম্বরের এমসিকিউতে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ