রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাজধানীতে চলছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে রাজধানীতে মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

আজ (১ এপ্রিল) শুক্রবার বাদ জুম’আ রাজধানীর ঐতিহাসিক গুলিস্তান শহিদ মতিউর রহমান পার্কে (গুলিস্তান পার্ক) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাসে ধর্মীয়শিক্ষা সংকোচন বন্ধ, ইসলাম, দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা ২০২২ বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য -সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে এ জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত শুরু হয়।

মহাসমাবেশে সভাপতিত্ব করছেন দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। বক্তব্য রাখছেন নেতৃস্থানীয় ওলামা মাশায়েখ, জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দেখা যায়, সকাল থেকেই সারাদেশ থেকে সংগঠনের সকল পর্যায়ের শাখা বাস, ট্রাক, লঞ্চ ও প্রাইভেটকারে সমাবেশে উপস্থিত হচ্ছেন। আজকের এই জাতীয় মহাসমাবেশ ইতোমধ্যেই বৃহত্তর জনসমূদ্রে পরিণত হয়েছে।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এক বিবৃতিতে উপস্থিত সকল নেতাকর্মীদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। যারা এখনো সমাবেশে এসে উপস্থিত হতে পারেন নি তাদেরকে শান্তিপূর্ণভাবে যোগদান করার জন্যে আহ্বান জানান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ