রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রমজানে মাসব্যাপী ইসলামী বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৪৪৩ হিজরি সনের পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ থেকে শুরু হলো মাসব্যাপি ইসলামী বইমেলা।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে আয়োজিত এই মেলা পুরো রমজান মাস জুড়ে চলবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত জনসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এবারের মেলায় মোট ৬৪ টি স্টল রয়েছে ।

আজ (০২ এপ্রিল, শনিবার) রাত ৮ টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খান এমপি মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসি, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই স্থান পেয়েছে। মেলায় ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সকল বইয়ে ৩৫% কমিশন এবং বিশেষ কিছু বই ৫০-৭০% কমিশনে পাওয়া যাবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ