শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

কক্সবাজারে ট্রলারডুবি, ১৭ জেলে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গোপসাগরের কক্সবাজার এলাকার নাজিরারটেক মোহনায় ট্রলারডুবির ঘটনায় ১৭ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার এই ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ আহরণে যাচ্ছিলেন জেলেরা। এর মধ্যে তলা ফেটে পানি ঢুকে দুর্ঘটনার শিকার হন তারা।

শুক্রবার বিকালে নাজিরারটেক মোহনায় ট্রলারটি ডুবে যায়। নাজিরারটেক চ্যানেলে পৌঁছালে কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটির তলা ফুটো হয়ে যায়। জেলেদের চিৎকারে সাড়া দিয়ে উদ্ধারে নামেন স্থানীয়রা। প্রথমে ১০ জন ও রাত সাড়ে ৯টা পর্যন্ত ট্রলারে থাকা মোট ১৭ জনকে উদ্ধার করা হয়।

ট্রলারটির মালিক জয়নাল আবেদীন জানান, মূলত ট্রলারটি মাছ ধরতে সাগরে যাচ্ছিল। পথে নাজিরারটেক চ্যানেলে বিশেষ বস্তুর সঙ্গে ধাক্কা লেগে ট্রলারের তলা ফেটে যায়। একপর্যায়ে ট্রলারটিতে পানি ঢুকলে জেলেরা সাগরে ভাসমান হয়ে পড়ে। পরে তাদের চিৎকারে সাড়া দিয়ে স্থানীয় অন্য বোটের জেলেরা তাদের উদ্ধার করেন।

ট্রলারের মাঝি রফিকুল ইসলাম বলেন, দুই সপ্তাহের জন্য গভীর সাগরে মাছ ধরতে যাচ্ছিলাম। চ্যানেলটিতে পৌঁছার পর বড় একটি ধাক্কা লাগে। এরপরে ট্রলারটিতে পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে ভাসমান অবস্থায় আমাদের সবাইকে উদ্ধার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ