বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা।।

গোয়াইনঘাট সিলেট>

পবিত্র মাহে রমজানে অসহায় মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।

শনিবার (২ এপ্রিল ) গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিনের উদ্যোগে আয়োজিত গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নে দেড় শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম খান, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, দফতর সম্পাদক খায়রুল আমিন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক শাহজাহান সিদ্দিকী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নাছির উদ্দিন, বিশিষ্ট মুরব্বি আলকাছ মিয়া, ইউপি সদস্য মতিউর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য দূর্গেশ চন্দ্র সরকার বাপ্পি,, এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ সেবী বশির আহমদ, আব্দুল হাসিম চৌধুরী, আলকাছ মিয়া, মতিউর রহমান, আব্দুল কাদির, প্রভাষক ফয়েজ উদ্দিন, নজম উদ্দিন ও বদরুল ইসলাম প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ