শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

চট্টগ্রামে বাসচাপায় মাদরাসা ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম নগরীতে বাসচাপায় সাত বছর বয়সী এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।

আজ শনিবার (২ এপ্রিল) বেলা ১২টার দিকে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আদিব (৭) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামের মৃত সায়েম মাহমুদের ছেলে। নগরীর হালিশহর থানার মইন্যাপাড়া এলাকার আরবিয়া সালেহ দারুল ফোরকান ইসলামী একাডেমির হেফজখানা বিভাগের শিক্ষার্থী ছিল আদিব।

আদিবের চাচা ওই মাদরাসার পরিচালক মো. শাহজালাল সারাবাংলাকে জানান, চন্দনাইশের বাড়ি থেকে আদিবকে নিয়ে তিনি মাদরাসায় যাচ্ছিলেন।

শাহ আমানত সেতুর উত্তর প্রান্তে তিনি বাস থেকে নেমে সিএনজি অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। রাস্তায় দাঁড়িয়ে অটোরিকশার চালকের সঙ্গে ভাড়া ঠিক করার সময় দ্রুত গতিতে আসা একটি মিনিবাস আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে আদিবকে চাপা দেয়। একই বাস তাকেও ধাক্কা দেয়।

নগরীর পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ‘আহত অবস্থায় আদিবকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ