শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

রমজানে মাসব্যাপী ১০ টাকা কেজিতে দুধ বিক্রির উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজান মাসে ব্যবসায়ীরা যেখানে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় সেখানে রমজান মাসব্যাপী ১০ টাকা কেজি দরে দুধ বিক্রির উদ্যোগ নিয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরের এক ব্যবসায়ী। এলাকায় তিনি শিল্পপতি ও সমাজসেবক এরশাদ উদ্দিন নামে পরিচিত।

আজ শনিবার বিকেলে ১০ টাকা কেজি দরে প্রতি লিটার দুধ বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন উপজেলার নিয়ামতপুরের রৌহা গ্রামের এই কৃতি সন্তান।

জানা যায়, নিয়ামতপুরের রৌহা গ্রামে জেসি অ্যাগ্রো ফার্ম নামে এরশাদ উদ্দিনের একটি গরুর খামার রয়েছে।

সে খামারের উৎপাদিত দুধের এক মেট্রিক টন (১০০০ কেজি) দুধ তিনি রমজান উপলক্ষে ১০ টাকা দরে বিক্রি করে দেবেন। সে হিসাবে এক কেজি করে প্রতিদিন ৩০-৩৫টি পরিবার দুধ ক্রয় করতে পারবে। সুষ্ঠু বণ্টনের জন্য এক পরিবারকে এক দিনে এক কেজির বেশি দুধ দেওয়া হবে না। বর্তমানে গ্রামের বাজারগুলোতেও এক কেজি দুধের দাম ৯০ থেকে ১০০ টাকা। সেখানে ১০ টাকা দরে দুধ বিক্রি করে বরাবরের মতো মানবিক কাজের জন্য প্রশংসিত হচ্ছেন এরশাদ উদ্দিন।

বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেসি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান শিল্পপতি এরশাদ উদ্দিন বলেন, রমজান মাসে সব শ্রেণির মানুষেরই কমবেশি দুধের চাহিদা থাকে। বিশেষ করে সাহরিতে সবাই দুধ খেতে চায়। এ সময় বাজারে দুধের দামও বেড়ে যায়। তাই যারা বাজার থেকে নিয়মিত দুধ কিনে খেতে পারছে না, তাদের জন্য ১০ টাকা কেজি দরে ফার্মের এক মেট্রিক টন দুধ বিক্রি করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ