রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আফ’গানি’স্তানে পপি চাষে নিষে’ধাজ্ঞা দিল তা’লে’বা’ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে পপি চাষে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তালেবান। রোববার (৩ এপ্রিল) রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা সারা দেশে পপি চাষ কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন।

রাজধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়, যদি কেউ এই আদেশ লঙ্ঘন করে তাহলে তার ফসল অবিলম্বে ধ্বংস করা হবে এবং লঙ্ঘনকারীকে শরিয়া আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

আদেশে আরও বলা হয়, অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন, ব্যবহার বা পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।

আদেশ জারির পর আফগানিস্তানের ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফি মাদকাসক্তদের চিকিৎসায় সহযোগিতা করার জন্য এবং কৃষিতে বৈচিত্র্য আনতে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ