রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পাকিস্তানের বর্তমান ঘটনার সঙ্গে সেনা*বাহিনী জড়িত নয়: আইএসপিআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের চলমান ঘটনার সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই বলে ঘোষণা দিয়েছে দেশটির ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআরের) মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতেখার। দেশটির রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই আজ রোববার (৩ এপ্রিল) জিও নিউজকে এ তথ্য জানিয়েছেন তিনি।

এ বিষয়ে কোনো ধরনের সংশ্লিষ্টতা আছে কি না জানাতে চাইলে তিনি বলেন, বর্তমানের রাজনৈতিক সংকটের সঙ্গে সেনাবাহিনী জড়িত নয়। তিনি খুব জোড়ালোভাবে অস্বীকার করে বলেন, অবশ্যই এ ঘটনায় সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। এর আগে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এরপরই আইএসপিআরের মহাপরিচালকের পক্ষ থেকে এমন মন্তব্য এল।

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তিনি প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন। দেশটির সংবিধানের ৫ম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তার বিরুদ্ধে বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়া হয়।

এদিকে অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইমরান খান বলেন, বিদেশি ষড়যন্ত্র প্রত্যাখ্যান করেছেন ডেপুটি স্পিকার। একটি সূত্র বলছে, আগামী ৯০ দিনের মধ্যেই হয়তো আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ