রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বন্যা ও ভূমিধসে ব্রাজিলে ১৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্রাজিলের রিও ডি জেনিরোতে শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। স্থানীয় সময় শনিবার (২ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

দেশটির দক্ষিণ-পূর্ব রাজ্যের আটলান্টিক উপকূলের বিস্তৃত অংশে ঝড়ের পর টানা দুই দিন ধরে বৃষ্টি অব্যাহত থাকে। এতে একাধিক ভূমিধসের ঘটনায় প্রাণহানি ঘটে। পর্যটন শহর পারাটিতে ভূমিধসে পাঁচ সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ব্রাজিলের পেট্রোপলিসে বন্যা ও ভূমিধসে ২৩৩ জন নিহত হওয়ার ছয় সপ্তাহ পর আবারও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লো দেশটি।

কংগ্রেস সদস্য মার্সেলো ফ্রেক্সো বলেন, মেসকুতা ও আংরা দে রেইস শহরে ভূমিধসে প্রাণ গেছে আরও দুই জনের। ভূমিধসে অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।

গত জানুয়ারিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে। গত বছর ডিসেম্বরেও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়াতে ২৪ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

ব্রাজিলের বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে এরকম ঘটনা ঘটছে। সূত্র: রয়টার্স, আল-জাজিরা

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ