বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মণিপুরি মুস*লিম যুবক নি*হত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম: মৌলভীবাজারের রাজনগরে কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি গাড়ির সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার জাকির হোসেন নামে একজন মণিপুরি মুসলিম নিহত হয়েছে।

এ ঘটনায় কমলগঞ্জ উপজেলার সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মণিপুরি মুসলিম সমাজের প্রথম এমবিবিএস ডাক্তার আলহাজ্ব ডা. কায়াম উদ্দিন সহ আরো একজন আহত হয়েছে।

আজ রোববার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজনগরের চৌধুরীবাজার এলাকার নন্দিউরা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেনের বাড়ি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে ছিল এবং তিনি পেশায় প্রাইভেটকার চালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিলেট থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। গাড়িটি রাজনগরের চৌধুরীবাজার এলাকার নন্দিউরা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে হঠাৎ আসা অন্য একটি গাড়ির সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক জাকির হোসেন নিহত হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সহযোগীতায় মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে আহত হাজী ডাঃ মোঃ কাইয়ুম উদ্দিন কে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর (তার বড় মেয়ের জামাতা হাজী ডাঃ মোঃ শাহাব উদ্দিন, সিলেট উইমেন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত) উন্নত চিকিৎসার জন্য সিলেট নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ্ যেন ডাক্তার সাহেবকে দ্রুত সুস্থ করেন এবং জাকিরের শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ