বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

নতুন খতিবকে তেজগাঁও রেলওয়ে মাদরাসার মুহতামিমের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশ এর সভাপতি, গওহারডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল, আল্লামা শামসুল হক ফরিদপুরী (র.) এর সাহেবজাদা আল্লামা মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলান মুজিবুর রহমান ফয়েজী।

আওয়ার ইসলামে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন জানান তিনি।

মাওলান মুজিবুর রহমান ফয়েজী বলেছেন, একজন যোগ্য ও সম্ভ্রান্ত বংশের ব্যক্তিত্বকে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিয়োগ দেয়া হয়েছে। তার মরহুম পিতা আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ. দীন ও বিশুদ্ধ আক্বীদা প্রচার এবং জাতি ও মানুষের জন্য অনেক অবদান রেখে গেছেন।

আশা করি তিনিও তার পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে দেশ ও জাতীর ধর্মীয় প্রয়োজনে সঠিক ও বলিষ্ঠ ভুমিকা রাখতে সক্ষম হবেন। আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। এ মহান জাতীয় ও দীনী দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য আল্লাহ তায়ালা তার সহায় হোন, আমিন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ