রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বলিউড অভিনেতার সঙ্গে সৌদি মন্ত্রীর সাক্ষাৎ, নিন্দার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বলিউডের অভিনেতা শাহরুখ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি আরবের সংস্কৃতিমন্ত্রী বাদের বিন ফারহান আল সৌদ। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। নিন্দা জানিয়েছেন অনেকেই।

এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এমন কাণ্ডজ্ঞানহীন কাজ কিভাবে করলেন এই মন্ত্রী। আল্লাহ তাকে হেদায়েত দিন। একজন বলেছেন, দিন দিন কোথায় গিয়ে ঠেকেছে সৌদির শাসকদের রুচিবোধ। এই ঘটনাকে নিজেদের জন্য বড় ধরণের লজ্জার বিষয় বলে অভিমত দিয়েছেন আরো এক ফেসবুক ব্যবহারকারী।

রোববার এই অভিনেতার সঙ্গে ছবি তুলেছেন মন্ত্রী। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন তিনি। খবর আরব নিউজ ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সেখানে বলিউডের আরও কয়েকজন তারকাও হাজির হন। তারা হলেন সালমান খান, অক্ষয় কুমার ও সাইফ আলী খান।

ছবির ক্যাপশনে মন্ত্রী বাদের লিখেছেন, ‘বলিউড সুপারস্টারদের সঙ্গে আন্তঃসাংস্কৃতিক সহযোগিতা, চলচ্চিত্রের সুন্দর জগত নিয়ে আলাপচারিতা করতে পেরে আনন্দিত আমি।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ