রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রমজানে বিশ্বের ৫০ দেশের মানুষকে খাদ্য সহায়তা দেবে আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাসে সারা বিশ্বের ৫০টি দেশের ১০০ কোটি দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দেবে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

এ লক্ষ্যে শনিবার প্রথম রোজার দিন ‘ওয়ান বিলিয়ন মিল’ নামে একটি প্রকল্প উদ্বোধন করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম। খবর খালিজ টাইমস।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম এক টুইটবার্তায় বলেন, আমরা আজ ওয়ান বিলিয়ন মিলস ক্যাম্পেইন শুরু করছি। এটি বিশ্বের ৫০টি দেশের ক্ষুধা মোকাবিলায় সবচেয়ে বড় খাদ্য অভিযান। রমজান একটি পবিত্র মাস যেখানে আমরা ৮০০ মিলিয়ন ক্ষুধার্ত মানুষের সঙ্গে সহানুভূতি এবং সংহতি প্রচার করি।

শেখ মোহাম্মদ আরও বলেন, ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এটাই হবে বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে বড় উদ্যোগ। দুবাইয়ের শাসক বলেন, প্রতিদিন বিশ্বের প্রায় ৮০ কোটি মানুষ না খেয়ে ঘুমাতে যান। এই উদ্যোগের মাধ্যমে আমরা সেই সব মানুষের দুঃখ ভাগাভাগি করে নেব।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ