শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক: সিদ্দিকুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টিপ পরায় তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দারকে পুলিশ সদস্যের লাঞ্ছনা ও অশালীন আচরণের প্রতিবাদে সরব অন্তর্জালবাসীর অনেকেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন নিজেদের টিপ পরা ছবি। সেই তালিকায় আছে শোবিজ তারকারাও। প্রতিবাদে পুরুষ শিল্পীরাও কপালে সেঁটে দিয়েছেন আসল অথবা প্রতীকী টিপ। এই তালিকায় আছেন অভিনেতা সাজু খাদেম, প্রাণ রায়, আনিসুর রহমান মিলন, মনোজ প্রামাণিকসহ অনেকেই। তবে অভিনেতাদের এমন প্রতিবাদের সমালোচনা করেছেন আরেক অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক।

নিজের ফেসবুকে সাজু খাদেম, আনিসুর রহমান মিলন, প্রাণ রায় ও মনোজ প্রামাণিকসহ অনেকের টিপ পরা ছবি পোস্ট করে সিদ্দিক প্রশ্ন তুলেন, আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি? এরপর এই অভিনেতা আরও লিখেছেন, আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন।

আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন। এরই মধ্যে এমন লাঞ্ছনা ও অশালীন আচরণের অভিযোগে অভিযুক্ত পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ওই ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ