শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

একসঙ্গে তিন কন্যাসন্তান জন্ম, আল্লাহর শুকরিয়া আদায় করলেন বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আম্বিয়া খাতুন (২৬) নামে এক গৃহবধূ। একসঙ্গে তিন কন্যাসন্তানের সুসংবাদের আল্লাহর শুকরিয়া আদায় করেছেন এই ৩ শিশুর বাবা।

সোমবার রাতে বেসরকারি বনপাড়া আমিনা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি ওই তিন শিশুর জন্ম দেন।

আম্বিয়া খাতুন উপজেলার জোনাইল ইউনিয়নের সরাবাড়িয়া গ্রামের প্রতিবন্ধী নুর ইসলামের স্ত্রী।

জানা গেছে, সোমবার প্রসব বেদনা উঠলে আম্বিয়া খাতুনকে বনপাড়ায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম হয়।

বনপাড়া আমিনা হাসপাতালের স্বত্বাধিকারী ডা. আনছারুল হক জানান, বর্তমানে প্রসূতি মা ও তিন সন্তান সুস্থ আছে। সন্তান তিনটির প্রত্যেকের ওজন দুই কেজির কাছাকাছি।

প্রতিবন্ধী নুর ইসলাম জানান, তাদের সংসারে আগের একটি মেয়ে আছে। তিনটি সন্তান ও স্ত্রী সুস্থ থাকায় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ