রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিনয় মোহন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিনয় মোহন কোয়াত্রাকে ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন মোদি সরকার। হর্ষবর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হবেন তিনি।

বিনয় মোহন কোয়াত্রা নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ছিলেন।

বিনয় মোহন কোয়াত্রা ১৯৮৮ ব্যাচের আইফিএস অফিসার। তিনি ফ্রান্সের সাবেক রাষ্ট্রদূত ছিলেন এবং আমেরিকা এবং পাকিস্তান, ইরান এবং আফগানিস্তানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুগ্ম-সচিব হিসেবে কাজ করেছেন। হর্ষবর্ধন শ্রিংলা পররাষ্ট্র সচিব হিসেবে তার দুই বছর মেয়াদ শেষ করেছেন। ৩০ এপ্রিল তার শেষ কর্মদিবস হবে।

শ্রিংলা এখন ২০২৩ নভেম্বরে ভারতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনের সম্পূর্ণ প্রস্তুতির তত্ত্বাবধান করবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ