বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

১৪ দিনে ভারতে ১৩ বার বেড়েছে জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে আবারও জ্বালানি তেলের দাম লিটার প্রতি ৮০ পয়সা বাড়ানো হয়েছে। এ নিয়ে গেল ১৪ দিনে ভারতে ১৩ বার বেড়েছে জ্বালানি তেলের দাম। সবমিলিয়ে ১৩ বারে লিটার প্রতি ৯.২০ রুপি তেলের দাম বাড়ানো হয়েছে।

এখন দিল্লিতে প্রতি লিটার পেট্রোল ১০৪.৬১ রুপিতে বিক্রি হচ্ছে। ডিজেলের দাম ঠেকেছে ৯৫.০৭ রুপিতে।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পেট্রোলের দাম ১১৪.২৮ রুপি। আর ডিজেল বিক্রি হচ্ছে ১০০.১৮ রুপিতে।
ভারতের বাণিজ্য রাজধানী খ্যাত মুম্বাইয়ে পেট্রোলের দাম ১২০ রুপি ছুঁইছুঁই। ডিজেল ঠেকেছে ১০৪ রুপিতে।

রাজ্যের ভর্তুকি দেওয়ার ওপর নির্ভর করে জ্বালানি তেলের দাম বিভিন্ন রাজ্যে হেরফের হলেও সব রাজ্যেই আজ মঙ্গলবার আবারও লিটার প্রতি ৮০ পয়সা দাম বাড়ানো হয়েছে। সূত্র: এনডিটিভি

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ