শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা'র উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ির মানিকছড়িতে প্রতিষ্ঠিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন "আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা"র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, হতদরিদ্র ২০ পরিবারের মাঝে এক মাসের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে মানিকছড়ি দারুল ইহসান মাদ্রাসার মাঠে উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ ক্বারী মুহাম্মাদ নাছির উদ্দিন।

ইফতার ও খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, তেল ২ লিটার, ছোলা ২ কেজি, ডাল ১ কেজি, মুড়ি ১ কেজি ও খেজুর ১ কেজি।

এসময় সংগঠনটির সভাপতি হাফেজ ক্বারী মুহাম্মাদ নাছির উদ্দিন বলেন, "আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা" প্রত্যেক রমজানে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় এ বছর ১শ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আজ ২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পুরো রমজান জুড়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ