শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

আল্লামা ধর্মপুরীর জানাজা কাল বেলা ১১টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি ও আল জামিয়াতুল ইসলামিয়া দারুল ঊলূম টাইটেল মাদরাসার মৌলভীবাজারের শায়খুল হাদিস আল্লামা আবদুল বারী ধর্মপুরীর জানাজা নামাজ আগামীকাল (৭ এপ্রিল) সকাল ১১টায় মৌলভীবাজার টাউন ঈদগাহে অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা আবদুল বারী ধর্মপুরীর মেজো ছেলে ও আল জামিয়াতুল ইসলামিয়া দারুল ঊলূম টাইটেল মাদরাসার সিনিয়র উসতাদ মাওলানা সাইফুর রহমান ফয়সল।

আল্লামা আবদুল বারী ধর্মপুরী জানাজার ইমামতি করবেন, আল্লামা আবদুল বারী ধর্মপুরীর বড় ছেলে ও জামিয়া লুৎফিয়া আনোয়ারুল ঊলূম বরুণার মুহাদ্দিস মাওলানা হিফজুর রহমান ফুয়াদ।

আজ (৬ এপ্রিল) বুধবার সন্ধ্যা ৬ টার দিকে আল্লামা আবদুল বারী ধর্মপুরী মৌলভীবাজার শহরস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুত্যুকালে মরহুমের হয়েছিলো ৮৬ বছর।

আল্লামা আবদুল বারী ধর্মপুরী ছিলেন মৌলভীবাজার উলামা পরিষদের সভাপতি। জেলা ভিত্তিক শিক্ষাবোর্ড তানযীমুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি। খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্ঠা পরিষদ সদস্য।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ