বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

ইয়েমেনি যুদ্ধবিরতিতে জাতিসংঘের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। সৌদি আরব বলেছে, তারা ইয়েমেনে যুদ্ধবিরতিতে জাতিসংঘের প্রচেষ্টাকে স্বাগত জানায়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনা হয়েছে সামরিক কর্মকাণ্ড বন্ধ করা যুদ্ধ-বিধ্বস্ত দেশে একটি রাজনৈতিক সমাধানে অবদান রাখবে সৌদি আরব।

সাত বছরের যুদ্ধের সমাধান খুঁজতে উপসাগরীয় সহযোগিতা পরিষদের উদ্যোগে জাতীয় সংলাপের জন্য ইয়েমেনিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইরান সমর্থিত হুথি রিয়াদে আলোচনায় যোগ দিতে অস্বীকার করেছে।

ইয়েমেনে বৈধতা পুনরুদ্ধার করার জন্য জোট গত বুধবার ঘোষণা করেছে, তারা ইয়েমেনে সমস্ত সামরিক অভিযান বন্ধ করবে। হুথিরা ২৬ মার্চ একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে।

দুই মাসের এ যুদ্ধবিরতিকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বাগত জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার সম্ভাবনা বাড়ানোর জন্য জাতিসংঘের সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করে। বাহরাইন জোটের নেতৃত্বের প্রচেষ্টার প্রশংসা করে। তারা মনে করে ইয়েমেনে যুদ্ধ বন্ধ করার সুযোগ হিসাবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এটি।

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে জাপান বলেছে, ইয়েমেনি সংঘাতের কোনো সামরিক সমাধান নেই, বরং ইয়েমেনি জনগণের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধান।

কৌশলগত শহর মারিবের বাইরে ভারী সরঞ্জাম ও সামরিক বাহিনী মোতায়েন করে যুদ্ধবিরতি কাজে লাগানোর জন্য হুথিদের সমালোচনা করা হয়েছে কারণ তারা শহরটি দখলের জন্য আরেকটি আক্রমণ শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

সৌদি রাজধানীতে শান্তি আলোচনা অব্যাহত থাকায় সপ্তাহান্তে ইয়েমেনি রিয়ালের দাম প্রায় ১৩ শতাংশ বেড়েছে। ব্যবসায়ীরা আরব নিউজকে বলেছেন, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে ১২৬০ থেকে ১-৭০ পর্যন্ত মাসে প্রথমবারের মতো রিয়ালের দাম বেড়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ