রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘এলপি গ্যাসের দাম আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত চরম অমানবিক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১২ কেজি এলপি গ্যাসের মূল্য আরেক দফা বাড়ানোর সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্রব্যমূল্যের বাজারে এই সিদ্ধান্ত সিলিন্ডার গ্যাস ব্যবহারকারী লাখ লাখ পরিবারের আর্থিক কষ্ট ও ভোগান্তি আরও বাড়িয়ে দেবে। যা কারো কাম্য হতে পারে না।

তিনি আরও বলেন, খাদ্যপণ্যসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের যখন নাভিশ্বাস উঠেছে, তখন নতুন করে গ্যাসের এই দাম বৃদ্ধি স্বল্প আয়ের কোটি মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। গত তিন মাসেই ১২ কেজি এলপিজি’র দাম ২৬১ টাকা বৃদ্ধি করা হয়েছে। জ্বালানি খাতে চুরি দুর্নীতি, অনিয়ম আর অব্যবস্থাপনার দায়ভার চাপানো হচ্ছে ভোক্তাদের ওপর।

তিনি বলেন, জ্বালানীখাতের লুটপাট বন্ধ না করে সিলিন্ডারের দাম বৃদ্ধি মেনে নেয়া যায় না। তিনি অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, যুগ্ন মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, বরকত উল্লাহ লতিফ, মাওলানা খলিলুর রহমান, জিএম রুহুল আমীন, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা লোকমান হোসাইন জাফরী ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, আলহাজ্ব আব্দুর রহমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ