বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

বায়তুল্লায় নামাজের জন্য খুলে দেওয়া হল ৮০টি নতুন হল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের কাবা শরিফের তৃতীয় সম্প্রসারণের নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে ৮০টি নতুন হল।

গতকাল মঙ্গলবার বিষয়ক প্রকল্পের শীর্ষ কর্মকর্তা ওয়ালিদ আল মাসুদি জানান, নতুন হলগুলোর অবস্থান গ্রাউন্ড ফ্লোর ও প্রথম তলায় এবং মসজিদের প্রথম ও দ্বিতীয় মেজানাইন (দুই তলার মধ্যবর্তী স্থান) স্তরে। মুসল্লিরা প্রধান গেটের পাশাপাশি মসজিদের উত্তর, পশ্চিম ও পূর্ব দিকের বেশ কয়েকটি প্রবেশপথ দিয়ে এসব হলে প্রবেশ করতে পারবেন।

নতুন এ হলগুলোতে একসাথে প্রায় তিন লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। যদি এগুলো পূর্ণ হয়ে যায় তাহলে উত্তর প্রাঙ্গণে আরো দুই লাখ ৮০ হাজার মুসল্লির জায়গা হবে। আর এগুলোও পূর্ণ হয়ে গেলে পশ্চিমের প্রাঙ্গণগুলোতে আরো বেশি জায়গা রয়েছে।

আল মাসুদি আরো জানান, রমজান মাসে মসজিদে মুসল্লিদের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পায়। তারা যাতে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে, নতুন নামাজের হলগুলো খুঁজে পেতে পারে এবং সহজে ও নিরাপদে সেখানে ঢুকতে ও বের হতে পারে, তার জন্য বিশেষ টিম নিযুক্ত করা হয়েছে।

দুই পবিত্র মসজিদ তথা হারামাইনের মুসল্লিদের জন্য সর্বোত্তম মানের পরিষেবা দিতে এই প্রকল্পের প্রধান শেখ আব্দুর রহমান আল সুদাইনের নির্দেশনায় এবং আন্ডার সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আল জাবরির সরাসরি তত্ত্বাবধানে এসব কাজ সম্পাদিত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদের প্রধান গেট ১০০ নম্বর বাদশাহ আবদুল্লাহ গেট, উত্তর দিকের ১০৪, ১০৬, ১১২, ১৭৩, ১৭৫ ও ১৭৬ নম্বর গেট, পশ্চিম দিকের ১১৪, ১১৬, ১১৯, ১২১ ও ১২৩ নম্বর গেট এবং পূর্ব দিকের ১৬২, ১৬৫ ও ১৬৯ নম্বর গেট দিয়ে এসব হলে যাওয়া যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ