শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

বেপরোয়া বাসে প্রা*ণ গেলো মা-ছেলেসহ ৩ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জ জেলার সদর উপজেলার মূলজান এলাকায় ঢাকামুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগেছে। এতে ঘটনাস্থলেই মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ যাত্রী।

আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের নাগরপুরের নিশ্চিন্তপুর গ্রামের হাসনা বেগম (৫০) ও তার ছেলে হাফিজুল ইসলাম (৩৫)। একই দুর্ঘটনায় নিহত আরেক ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, দুপুরে ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মা-ছেলেসহ আরেক ব্যক্তি নিহত হন। দুর্ঘটনায় আহত হয়ে আরো ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি আরো জানান, এ ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ