রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের দাম চড়া: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পরিবহন খরচ বাড়ায় দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম চড়া। আর বিষয়টি জেনেও না জানার ভান করছে বিএনপি’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখার চেষ্টা করে যাচ্ছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকা উত্তর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।ৎ

মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের দাঁতভাঙা জবাব দেওয়ার আহ্বানও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে পরিবহন খরচ অনেক বেড়ে গেছে। অনেকে জানে না, আবার অনেকে জেনে না জানার ভান করছে। ভোজ্যতেলের দাম সারা পৃথিবীতে বেড়ে গেছে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু ভ্যাট কমিয়ে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসছি। যেখানে সারা বিশ্বে অর্থনীতি নড়বড়ে হয়ে গেছে, সেখানে বাংলাদেশে একটুও নড়বড় হয়নি।

তিনি আরও বলেন, ‘আমরা অনেক ধরনের ষড়যন্ত্র দেখছি। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। একটা অসত্য বিষয় বারবার সামনে নিয়ে আসছে। এগুলো মোকাবিলা করতে হবে। এ জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ