শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

গরু-ছাগলের মাংস বিক্রি বন্ধ সিলেটে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) দাম নির্ধারণ করে দেওয়ায় আন্দোলনে নেমেছেন মাংস ব্যবসায়ীরা। দাম প্রত্যাহার না করা হলে মাংস বিক্রি করবেন না বলে জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) থেকে আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন সমিতির নেতারা। এর আগে বুধবার রাত ১টার দিকে জরুরি বৈঠক শেষে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা এ ঘোষণা দেন।

সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক জানিয়েছেন, মহানগর এলাকায় সিলেট সিটি কর্পোরেশন গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে। এর চেয়ে বেশি দাম রাখলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে। এই দামে মাংস বিক্রি করে আমাদের পুঁজি তোলা সম্ভব হচ্ছে না। উল্টো আরও লোকসান হচ্ছে।

তিনি আরও বলেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে এক মাস থেকে আমরা গরু-ছাগলের মাংসের দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছি। তারপরও সর্বশেষ সিসিক কর্তৃক ধার্যকৃত দামের কারণে বাধ্য হয়ে আজ থেকে গরু-ছাগলের মাংস বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হচ্ছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ