রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বাংলাদেশসহ ১০৬ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে জাপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সসহ ১০৬টি দেশ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে জাপান। শুক্রবার (৮ এপ্রিল) থেকে কোভিড-১৯ সম্পর্কিত সীমান্ত বিধিনিষেধ সহজ করার পরিকল্পনা করেছে দেশটির সরকার।

টোকিও মহামারির কারণে দেওয়া বিধিনিষেধগুলো ধীরে ধীরে শিথিল করছে। তবে শিথিল করার অর্থ সীমান্ত ব্যবস্থা পর্যটকদের জন্য সম্পূর্ণরূপে পুনরায় খুলে দেওয়া নয়।

বুধবার (৬ এপ্রিল) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আপডেটে জানায়, শুক্রবার থেকে ১০৬টি দেশের নাগরিকদের জাপানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু পর্যটন উদ্দেশ্যে ভ্রমণ করতে চাওয়া বিদেশিদের এখনও জাপানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

২০২০ সালে মহামারির প্রথম দিকে জাপান বেশির ভাগ বিদেশি ভ্রমণকারীদের জন্য সীমানা বন্ধ করে দিয়েছে। সম্প্রতি দেশটিতে শুধু ছাত্র এবং ব্যবসায়ীদের জন্য সীমান্ত খুলে দিয়েছে। যদিও অন্যান্য অনেক উন্নত দেশ পর্যটকদের জন্য সীমান্ত আবার খুলে দিয়েছে।

আরেকটি সরকারি বিবৃতিতে বলা হয়, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করা হলেও জাপান এখনও ৫৬টি দেশের জন্য তার দরজা বন্ধ রাখবে।

দেশটির সরকার বলেছে, তারা জাপানে বিদেশি দর্শনার্থীদের দৈনিক কোটা এ মাসে ৭ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার করবে। সূত্র: রয়টার্স

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ