শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বিএনপি’র দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি’র দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, যারা ক্ষমতায় যেতে অন্ধকারে চোরা গলি খোঁজে তারা যে আলো দেখবে না এটাই স্বাভাবিক। বিএনপি’র দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন।’

ওবায়দুল কাদের আজ বৃহষ্পতিবার সকালে সচিবালয়ে তার দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আলোহীন-আশাহীন নেতিবাচক রাজনীতির বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বিএনপি। আর হতাশায় নিমজ্জিত বিএনপি নেতারা ঘরে বসে বসে দুর্ভিক্ষের কল্পকাহিনী বানাচ্ছে।

বিএনপি মহাসচিব দেশের চারিদিকে দুর্ভিক্ষ দেখতে পান, এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দুর্ভিক্ষ আসলে দেশে নয়, দুর্ভিক্ষ বিএনপিসহ কিছু বিরোধীদলীয় নেতার মানসিকতায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মানুষ খেয়ে পরে ভালো আছে এবং দেশের উন্নয়ন ও অর্জনে জনগণ খুশি।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের অর্জনের গল্প বিশ্বের প্রতিটি প্রান্তে এখন প্রসংশিত, কিন্তু দুঃখজনক হলেও সত্যি বিএনপি এসব দেখতে পায় না। তারা পূর্ণিমার রাতে অমাবশ্যার অন্ধকার দেখে।

জন্মলগ্ন থেকেই বিএনপি এদেশে প্রতিহিংসার রাজনীতি করে আসছে এমন দাবি করে সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষ ভালো করেই জানে বিএনপি’র ইতিহাস হত্যা, ষড়যন্ত্র রাজনৈতিক প্রতিপক্ষকে নিপীড়নের ইতিহাস এবং বন্দুক ও বুটের তলায় জনগণকে জিম্মি করে ক্ষমতা দখলের ইতিহাস। ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি প্রতিহিংসার আগুনে ভস্মীভূত করেছিল ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিসহ বিরোধীদলীয় কিছু নেতা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আদাজল খেয়ে মাঠে নেমেছে বলে, তাদের আচার-আচরণে বিদ্বেষের সুর ফুটে উঠেছে। গঠনমূলক সমালোচনা না করে তারা সংসদে ও সংসদের বাইরে অন্ধ বিদ্বেষে শেখ হাসিনা ও তাঁর সরকারের বিরুদ্ধে বিষোদগার শুরু করেছে।

আওয়ামী লীগ প্রতিহিংসা ও নির্যাতন-নিপীড়নের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ৭৫ এর ১৫ আগস্টের নির্মমতা দেখেছে, দেখেছে ৩ নভেম্বরের অমানবিকতা।

ওবায়দুল কাদের বলেন, গ্রেনেড হামলাসহ ২০ বারের অধিক শেখ হাসিনাকে হত্যার অপপ্রয়াস চালালো হয়েছে। ১৫ আগস্ট উৎসব করে মিথ্যা জন্মদিনের পালনের নামে কেক কাটা হয়েছে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। তারপরও আওয়ামী লীগ অগণতান্ত্রিক কিংবা বেআইনি কোন পথে যায়নি।বাসস

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ