শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মিছিলের সাথে ইশরাকের গ্রেফতারের কোনো সম্পর্ক নেই: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, মিছিলের সাথে ইশরাকের গ্রেফতারের কোনো সম্পর্ক নেই। ইশরাক হোসেন ওয়ারেন্টভুক্ত আসামি বিধায় তাকে গ্রেফতার করা হয়েছে। ২০১৯ সালের একটি বিষ্ফোরক মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি আছে। তার বিরুদ্ধে অন্যান্য মামলাও আছে। কালকের মিছিলের সাথে তার গ্রেফতারের কোনো সম্পর্ক নাই।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে পররাষ্ট্রমন্ত্রী বিএনপিকে নির্বাচনে অংশ নিতে রাজি করাতে দেশটির কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন বলে যে তথ্য প্রকাশ পেয়েছে তা ঠিক নয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা সফরকালে সেখানকার কর্মকর্তাদের সাথে এ বিষয়টি নিয়ে আলোচনা করেননি। মিডিয়ার সামনে কথা বলার সময় তিনি বলেছেন। আনুষ্ঠানিক আলোচনায় এটি নিয়ে তিনি কোনো কথা বলেননি। এটি তার একান্ত ব্যক্তিগত মত।

তিনি বলেন, নির্বাচনের ট্রেন কারো জন্য দাঁড়িয়ে থাকবে না। আপনারা জানেন, ২০১৪ সালের নির্বাচনের ট্রেন কারও জন্য দাঁড়ায়নি। ২০১৮ সালে বিএনপি ট্রেন উঠবে কী উঠবে না এই দ্বিধায় ছিল। পরে ট্রেনের পাদানিতে চড়ে নির্বাচনে অংশ নিয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রকে সংহত করতে নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। কারা আসবে এটাই একান্ত তাদেরই ব্যাপার। বিএনপি তো নির্বাচনকে ভয় পায়।

তিনি বলেন, বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনও বর্জন করেছে। তাদের মধ্যে নির্বাচন ভীতি পেয়ে বসেছে।

এই ভীতি দূর করার দায়িত্ব তো আমাদের নয়। যারা গণতন্ত্রে বিশ্বাস করে, জনগণের রায়ে বিশ্বাস করে তাদের সামনে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি আশা করবো বিএনপি নির্বাচন ভীতি কাটিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ