বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

খাদ্যপণ্যের দাম বাড়ায় পেরুতে রাজপথে জনগণ, জরুরি অবস্থা ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পেরুতে খাদ্যপণ্য ও জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভের মুখে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর নেতৃত্বাধীন সরকার বিক্ষোভ দমনে এক মাসের জন্য এ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। খবর আলজাজিরার।

জানা গেছে, ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর থেকে দেশটিতে বেড়ে গেছে সব পণ্য ও জ্বালানি তেলের দাম। এরই প্রতিবাদে সপ্তাহব্যাপী শত শত ট্রাক শ্রমিক ও খামার শ্রমিকরা সারাদেশে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি অবস্থা জারির পর পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাঁধে বিক্ষোভকারীদের। পরে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিলেও ফের সে ঘোষণা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ