রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় আরেকটি বিশ্বজয়ের অপেক্ষায় বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

দুবাইয়ে বিশ্বের ৪০ টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২২। এতে অংশ নিয়েছেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের শিক্ষার্থী ও শায়েখ নেসার আহমাদ আন নাসেরীর ছাত্র হাফেজ তাওহিদুল ইসলাম।

কয়েকটি রাউন্ড পেরিয়ে গতকাল (৭এপ্রিল) বৃহস্পতিবার ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন হাফেজ তাওহিদুল ইসলাম। তার সফলতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শায়েখ নাসেরী।

তিনি আওয়ার ইসলামকে জানিয়েছেন, এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বিশ্বের শতাধিক দেশ। কয়েক পর্বের বাছাই শেষে ফাইনাল রাউন্ডের জন্য মনোনীত হয়েছে ৪০ টি দেশ। বাংলাদেশের  ফাইনাল রাউন্ড ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি দেশগুলোর প্রতিযোগীতা চলছে। হাফেজ তাওহিদুল ইসলাম ভালো পারফরমেন্স করেছে। তবে ফলাফল জানতে ১৪ ই রমজান পর্যন্ত অপেক্ষা করতে হবে।

হাফেজ তাওহিদুল ইসলামের মাধ্যমে বাংলাদেশ ইতিহাসের পাতায় আবারো নতুন করে নাম লিখতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার শিক্ষক।

তিনি বলেছেন, দুবাইয়ে তরিকুল ইসলামের বিশ্বজয়ের পর এবার তাওহিদুল ইসলামের বিশ্বজয়ের অপেক্ষা ইনশাআল্লাহ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ