বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

বিশ্ব করোনায় মৃত্যু ৩৪৮৬, নতুন শনাক্ত ১১ লাখ ৪০ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৩ হাজার ৪৮৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৯৪ হাজার ৮৫৯ জনে। এছাড়া নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ লাখ ৪০ হাজার ৫৫২ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ কোটি ৬২ লাখ ৫১ হাজার ১৮১ জনে।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়; দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এতে ভাইরাসটির সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ জনেই অপরিবর্তিত রয়েছে। একই সময়ে আরও ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৯৪৭ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ। এছাড়া এসময় নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬২৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ৬৬৩ জন। এর আগে গত বুধবার ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ