শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

রাত পোহালেই যেতেন ওমরাহ সফরে, সড়কে হারালেন প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাত পোহালেই ওমরাহ করতে যাওয়ার কথা ছিল বগুড়ার শেরপুর উপজেলার আব্দুল হামিদ (৫০) নামে এক সাবেক এনজিও কর্মকর্তার।

কিন্তু বৃহস্পতিবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌর শহরের ধুনট মোড় এলাকায় বাসচাপায় ইন্তেকাল করেন তিনি।

নিহত আব্দুল হামিদ শেরপুর উপজেলা শাহ বন্দেগি ইউনিয়নের হামছায়াপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এনজিও ব্র্যাকের সাবেক কর্মকর্তা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বাড়িতে ইফতার শেষ করে শেরপুর পৌর শহরের ধুনট মোড় এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করে রাত ৮টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় বগুড়াগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের মেয়ে রেখা খাতুন জানান, বাবা ওমরাহ পালনের উদ্দেশে শুক্রবার ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা ছিল।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পরই মরদেহ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায়। তাদের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ