বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হি’জা’ব পরায় ছাত্রীদের মা’রধ’র: তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নওগাঁর মহাদেবপুরে স্কুলে হিজাব পরে আসায় বিশজন ছাত্রীকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মহাদেবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেককে প্রধান করে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়।

শুক্রবার দুপুরে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

ইউএনও মিজানুর রহমান বলেন, ‘গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলা প্রশাসন ও পুলিশের একজন সহকারী পুলিশ সুপারের সমন্বয়ে একটি টিম অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষিকা আমোদিনী পাল, পিটুনির শিকার শিক্ষার্থী ও বিদ্যালয়ের অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলে। সব পক্ষের বক্তব্যে মনে হয়েছে, স্কুল ড্রেস না পরে আসায় শিক্ষার্থীদের ওই শিক্ষিকা শাসন করেছেন। পরে ‘হিজাব বিতর্কে’র দিকে নিয়ে যাওয়া হয় বলে মনে হয়েছে।’

ইউএনও বলেন, ‘গঠিত তদন্ত কমিটি আগামী তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয় ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

উল্লেখ্য, গত বুধবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে মহাদেবপুর উপজেলার ‘দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের’ অষ্টম, নবম ও দশম শ্রেণিতে পড়ুয়া ২০ জন শিক্ষার্থীকে হিজাব পরায় মারধর করেন স্কুলটির সহকারী প্রধান শিক্ষিকা আমোদিনী পাল। ঘটনার পর ছাত্রীদের জড়ো হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ