বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

হি*জাব পরা শিক্ষার্থীদের মা*রধর নারী অ*ধিকারে হ*স্তক্ষেপের শামিল: ই*সলামী ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হিজাব পরে স্কুলে আসায় ছাত্রীদেরকে পিটিয়ে জখম করার ঘটনা নারী অধিকার ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দ।

হিজাব পরা ছাত্রীদেরকে পিটিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালনের সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দ এ মন্তব্য করেন।

এই কর্মসূচি পালিত হয়েছে আজ (শুক্রবার) বাদ জুম্মা, নওগাঁ ব্রিজ মোড়ে।

এতে বক্তারা বলেন, কোমলমতি ছাত্রীরা ধর্মীয় বিধান পর্দা রক্ষায় হিজাব পরে স্কুলে আসায় তাদের পিটিয়ে জখম করার ঘটনা নারী অধিকার ক্ষুণ্ণ, পোশাক পড়ার অধিকার ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। ,

ধর্মীয় বিদ্বেষ লালন করে ধর্ম পালনের অধিকার হরণের অপচেষ্টার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করায় নওগাঁর মহাদেবপুরে দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা আমোদনী পালকে অপসারণ করে আইনের আওতায় আনতে বক্তারা দাবি জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ