শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

৩ দিন পর রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুরে বাস শ্রমিকদের বেতন বৃদ্ধি ও পুলিশি হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

টানা তিন দিন বন্ধের পর শুক্রবার (৮ এপ্রিল) সকাল থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু হয়েছে।

বাসের কাউন্টার ম্যানেজাররা বলেছেন, যাত্রীরা বাস ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি না জানায় টিকিট বিক্রি হয়নি। এ কারণে বেশিরভাগ বাস ছাড়েনি। তবে দুপুরের পর ও রাতে যথারীতি সকল বাস চলাচল করবে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে রংপুর জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ ও বাসমালিকদের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট তুলে নেন শ্রমিকরা। রাতে জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রংপুর জেলা বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান নিপ্পন, রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস ধর্মঘট ডাকা হয়। তবে কার আহ্বানে ধর্মঘট শুরু হয়, বা কারা ধর্মঘট ডেকেছে, এ ব্যাপারে মোটর শ্রমিক ইউনিয়ন কিংবা মোটর মালিক সমিতির কেউই কিছু জানাতে পারেনি। সবাই দায়িত্ব এড়িয়ে গেছে। দুই পক্ষের কেউই বাস ধর্মঘটের বিষয়টি স্বীকার করতে রাজি হয়নি। বাসের চালক, হেলপার ও কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি বাস মালিকরা আগেই মেনে নিয়েছেন বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে বাস চলাচল শুরুর ঘোষণা দেওয়া হলেও রাতে যাত্রীর অভাবে কোনও বাস রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ