বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

আফগা*নিস্তানে তেলের খনি উদ্বোধন; দৈনিক আয় হবে দেড় লাখ ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সারপোল প্রদেশে একটি তেলের খনি উদ্বোধন করা হয়েছে। আফগানিস্তানের তালেবান সরকারের অন্যতম উপ প্রধানমন্ত্রী আব্দুলগনি বারাদার এবং জ্বালানী ও খনিজ সম্পদমন্ত্রী শাহাবুদ্দিন দেলোয়ার শুক্রবার ওই খনির তেল উত্তোলন কাজের উদ্বোধন করেন।

দেশটির সরকারি বার্তা সংস্থা বখতার এ খবর জানিয়েছে। সারপোল প্রদেশের ‘কাশকারি’ তেল খনি উদ্বোধন করে দেলোয়ার বলেছেন, এই খনির তেল বিক্রির অর্থ আফগানিস্তানের পুনর্গঠনে কাজে লাগানো হবে এবং এক্ষেত্রে সারপোল প্রদেশ অগ্রাধিকার পাবে।

খনিটি থেকে প্রতিদিন ২০০ টন তেল উত্তোলন করা হবে যার বাজারমূল্য প্রায় এক লাখ ৫০ হাজার ডলার।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সারপোল ও ফারিয়াব প্রদেশে তিনটি তেলের খনি রয়েছে। এসব খনিতে আট কোটি ৭০ লাখ ব্যারেল তেলের মজুদ রয়েছে বলে ধারনা করা হয়।

গত বছরের আগস্ট মাসে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার পর দেশটিতে বিদেশি পুঁজি বিনিয়োগের ওপর বিশেষভাবে জোর দিয়েছে তালেবান। বিশেষ করে খনিজ সম্পদ আহরণে চীনা পুঁজি বিনিয়োগকে অগ্রাধিকার দিচ্ছে তালেবান সরকার।

দু’দিন আগে চীনের জাতীয় তেল কোম্পানির পদস্থ কর্মকর্তা হান রিওমিন কাবুলে তালেবান সরকারের অন্যতম উপ প্রধানমন্ত্রী আব্দুস সালাম হানাফির সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি আফগানিস্তানের জ্বালানী সম্পদ খাতে পুঁজি বিনিয়োগে চীনের আগ্রহের কথা জানান। তার ওই সাক্ষাতের দু’দিন পর সারপোল প্রদেশ তেলের খনি উদ্বোধন করা হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ