শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোট রাতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাটকীয়তার পর দীর্ঘ আড়াই ঘণ্টা বিলম্বে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশ অধিবেশন ফের শুরু হয়েছে।

শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে অধিবেশন শুরু হয়। এদিন স্পিকারের দায়িত্বে ছিলেন আসাদ কায়সার। কিন্তু অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পরই তা মুলতবি করেন স্পিকার।

তিনি স্থানীয় সময় ১২টা ৩০ মিনিটে ফের অধিবেশন শুরুর সময় ঠিক করে দিলেও তার শুরু হয় অনেকটা বিলম্বে।

এই সময় আরেকটি চমক দেখা যায়। সেটি হলো অধিবেশন পরিচালনা করতে স্পিকার আসাদ কায়সার না এসে অপর ডেপুটি স্পিকার আমজাদ খান নিয়াজি আসেন।

বিরোধীদলগুলো চাচ্ছে দ্রুত সব কার্যক্রম শেষ করে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করতে।

কিন্তু পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইমরান খানের দলের সদস্যরা ইচ্ছে করে সময়ক্ষেপণ করছেন যেন আজ ভোট আয়োজন না হয়।

তবে জিও নিউজই আবার জানিয়েছে, সরকারি ও বিরোধী দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে। সেই আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ রাতেই হবে ভোট।

জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন তাদের সর্বশেষ খবরে জানাচ্ছে, পাকিস্তানের স্থানীয় সময় রাত ৮টায় ভোটাভুটি শুরু হতে পারে। মানে বাংলাদেশের স্থানীয় সময় রাত ৯টায় ইমরান খানের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে।

সূত্র: জিও নিউজ, এক্সপ্রেস ট্রিবিউন

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ