শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইস্তাম্বুলে সর্ববৃহৎ মসজিদে ইসলামী সভ্যতার জাদুঘর উদ্বোধন করলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের প্রাচীন নগরী ইস্তাম্বুলে ইসলামী সভ্যতার জাদুঘরের উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

শুক্রবার তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান আলি এরবাশ ও একাধিক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতিতে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

ইস্তাম্বুলে অবস্থিত তুরস্কের সর্ববৃহৎ চামলিজা মসজিদে ইসলামী সভ্যতার এই জাদুঘরটির অবস্থান।

উদ্বোধনীতে এরদোগান বলেন, ‘নতুন জাদুঘরটি ইস্তাম্বুলের ইতিহাস এবং তার ভৌগলিক ও সাংস্কৃতিক কাঠোমো প্রতিফলিত করবে। নগরীর জন্য এটির খুব প্রয়োজন ছিল।’

তার দাবি, এখানে আগত দর্শনার্থীরা বুঝতে পারবে যে, জ্ঞান ও প্রজ্ঞা-ই সভ্যতা বিনির্মাণকারী।

এরদোগান বলেন, এই জাদুঘরে হাজার বছরের ইসলামী সভ্যতার সঞ্চয়গুলো প্রদর্শিত হবে। ইতোমধ্যেই বিভিন্ন জায়গা থেকে এখানে ৬৫০টির মতো ঐতিহাসিক সঞ্চয় সংগ্রহ করা হয়েছে। এখানে আল্লাহর রাসূল সা:-এর বিভিন্ন সংগ্রহের পাশাপাশি পবিত্র কুরআনের প্রথম সময়ের একটি প্রতিলিপিও আনা হয়েছে।

১০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। মোট ১৫টি গ্যালারি রয়েছে এখানে। অন্তত ৮০০টি ঐতিহাসিক নিদর্শনের সংগ্রহ থাকবে জাদুঘরটিতে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ