শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পাকিস্তানে হাফিজ সাইদের ৩১ বছরের কারা*দণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের মুম্বাইয়ে ২৬/১১ হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাইদকে ৩১ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত।

গতকাল শুক্রবার দেওয়া রায়ে আদালত তার সব সম্পত্তি বাজেয়াপ্তসহ ৩ লাখ ৪০ হাজার রুপি জরিমানা করারও নির্দেশ দিয়েছে।

লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা এবং জামাত উদ দাওয়ার প্রধান হাফিজ সাইদকে দুটি মামলায় সাজা দেওয়া হয়।

৭০ বছর বয়সি হাফিজ সাইদকে এর আগেও অতীতে সন্ত্রাসে অর্থায়নের একাধিক মামলায় সাজা দেওয়া হয়। ২০২০ সালে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার জন্য দায়ী করা হয়েছে হাফিজ সাইদকে। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়েছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হাফিজ সাইদ যে মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছেন তা দখল করা হবে। তিনি পাকিস্তানে বিভিন্ন সময় আটক হয়েছেন। কখনও কখনও গৃহবন্দি অবস্থায় বছরের পর বছর কাটিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মার্কিন সফরের ঠিক আগে তাকে ২০১৯ সালে গ্রেফতার করা হয়েছিল। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করেছিলেন যে, ১০ বছরের অনুসন্ধানের পর সাইদকে আটক করা হয়েছে। মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি উল্লেখ করেছে, সাইদকে ২০০১ সাল থেকে আটবার গ্রেফতার করা হয়েছে এবং ছেড়ে দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ