বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

রমজানের প্রথম জু*মায় আ*ল-আ*কসায় মু*সল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলি সেনাদের কঠোর বাধা উপেক্ষা করে জেরুসালেম (বায়তুল মুকাদ্দাস) নগরীর পবিত্র আল-আকসা মসজিদে অর্ধ লক্ষাধিক ফিলিস্তিনি রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেছেন। খবর আরব নিউজের।

তবে ইসরায়েলি সেনারা মুসলমানদের প্রথম কেবলায় ৪০ বছরের কম বয়সি ফিলিস্তিনিদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে।

শুধুমাত্র ৪০ থেকে ৫০ বছর বয়সি যেসব ফিলিস্তিনির যাদের ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া অনুমতিপত্র রয়েছে কেবল তারাই মসজিদুল আকসায় নামাজ আদায় করতে পারেন।

রমজান মাসের প্রথম শুক্রবার উপলক্ষ্যে বায়তুল মুকাদ্দাস নগরীর সড়কগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয় ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনিরা যাতে বিক্ষোভ করতে না পারে সেজন্য প্রায় তিন হাজার ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়।

জেরুসালেম নগরীর পুরনো অংশে অবস্থিত আল-আকসা মসজিদ অভিমুখী সড়কগুলো অনেক দূর থেকে বন্ধ করে দেওয়া হয় যাতে ফিলিস্তিনিরা গাড়িতে করে মসজিদে যেতে না পারেন।

এছাড়া শুধুমাত্র বায়তুল মুকাদ্দাসের পুরনো অংশে বসবাসরত ফিলিস্তিনিদেরই আল-আকসা মসজিদে ঢুকতে দেওয়া হয়েছে। পশ্চিমতীরের অন্য অংশ বা গাজা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনিরা আল-আকসা মসজিদে যাওয়ার সুযোগ পাননি।

এদিকে, গত বৃহস্পতিবার তেলআবিবে হামলায় ২ ইসরাইলি নিহত হলেও শুক্রবার ইসরাইলি সেনারা কড়া প্রতিক্রিয়া দেখায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ