রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হজের খরচ বাড়ার ইঙ্গিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার হজের খরচ বাড়ার ইঙ্গিত দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তেলের দাম বৃদ্ধি এবং হজ পালনকারীদের ঘুমের সুবিধা করে দেওয়ায় এ খরচ বাড়ছে বলে জানান তিনি।

আজ শনিবার (৯ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মিনায় ৩ দিন অবস্থানের সময় আগে সবাইকে নিচে ঘুমাতে হতো। তাদের কষ্টের কথা মাথায় রেখে এ বছর সৌদি সরকার খাটের ব্যবস্থা করেছে। আবার জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির কারণে প্লেন ভাড়াও বেড়েছে। এসব কারণে এ বছর হজের খরচ কিছুটা বাড়ার সম্ভাবনা আছে।

এ বছর হজযাত্রীর সংখ্যা কত হতে পারে তা তিনি বলেননি। তবে তা ঠিক করতে আজ একটি সভা হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

এর আগে ঢাকার আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে আয়োজিত অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ‘সুপরিকল্পিত উপায়ে বাংলাদেশে একটি মিথ্যামুক্ত সমাজ গঠন সম্ভব’ শীর্ষক সেমিনারে ধর্মপ্রতিমন্ত্রী বক্তব্য দেন।

তিনি বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা যদি ধরে রাখতে চাই তাহলে মিথ্যাচার থেকে আমাদের সরে আসতে হবে। তাহলে সরকারের ২০৪১ সালের লক্ষ্য অর্জন করতেও ২০৪১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না।

সেমিনারে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুর আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোহাম্মদ মুশফিকুর রহমানসহ অনেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ