মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তারাবির নামাজে মেয়েকে নিয়ে যাওয়ায় সংঘর্ষে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদীর রায়পুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাল চাঁন মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত লাল চাঁন উত্তর বাখরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত মইধর মিয়ার ছেলে। সে গ্রামে কৃষি কাজ করত।

গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উত্তর বাখরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ঘটনাটি ঘটে। পরে রোববার (১০ এপ্রিল) দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ও নিহতের পরিবার জানান, বৃহস্পতিবার তারাবির নামাজ আদায়ের জন্য বাহাদুরপুর কান্দাপাড়া জামে মসজিদে নিজের মেয়ে নুসরাতকে (৪) নিয়ে নামাজ পড়তে যান বাহাদুরপুর গ্রামের ইউসুফের ছেলে নূর ইসলাম (২২)। পরে সেই মেয়েকে মসজিদে ইমামের পিছনে দাঁড়া করান নূর ইসলাম।

এ নিয়ে লাল চাঁনের মামা আলাউদ্দিন ও নূর ইসলামের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নূর ইসলামের চাচাতো ভাই রশিদ মিয়ার ছেলে জুয়েল (২৫) এসে আলাউদ্দিনকে কিল ঘুষি দেন। এরপর স্থানীয়রা বিষয়টি মীমাংসার পরামর্শ দিলে দুই পক্ষই সিদ্ধান্ত মেনে নিয়ে বাড়ি ফিরে যায়।

পরবর্তীকালে লাল চাঁন সংবাদ পেয়ে নিজের মামার খোঁজখবর নিতে আসেন। এরপর তিনি নিজের বাড়ি ফিরে যাওয়ার সময় নূর ইসলাম, জুয়েল, মুক্তার, মানিক, রেণু, অলিসহ কিছু লোক লাল চাঁনকে পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পরে স্থানীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে; সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রোগীকে দ্রুত ঢাকায় পাঠিয়ে দেন। এরপর আজ রবিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে রায়পুরা থানার ওসি তদন্ত গোবিন্দ সরকার জানান, ঘটনাটি নিয়ে লাল চাঁনের বাড়ির লোকজন গতকাল একটি মারধরের মামলা করেছে। আজকে যেহেতু সে মারা মারা গেছে সেহেতু এটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। এছাড়া আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ