মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নাজিরহাট বড় মাদরাসার প্রবীণ মুহাদ্দিস মাওলানা ফয়জুল বারীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

চট্টগ্রাম ফটিকছড়ি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ফয়জুল বারী (রায়পুরী হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ (১০ এপ্রিল) রোববার সকাল ৮টায় নাজিরহাটের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল৮৫ বছর। আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে মাওলানা মাওলানা আনিসুর রহমান। মৃত্যু সময় তিনি স্ত্রী, ৫সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। এ প্রবীণ আলেমদ তর পুরো জীবন ইসলামের খেদমত করে গেছেন। কয়েক যুগ ধরে নাজিরহাট বড় মাদ্রাসা শিক্ষকতার পেশায় নিয়োজিত থেকে জাতিকে আলেম-মুহাদ্দিস ও দ্বীনের দা'য়ী উপহার দিয়েছেন।

তার হাতে গড়া হাজার হাজার ছাত্র দেশ-বিদেশে ইসলামের খেদমতে নিয়োজিত আছেন। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এক নজর দেখার জন্য তার বাড়িতে ভীড় জমাই।

আজ রোববার বাদ আছর নাজিরহাট বড় মাদ্রাসার মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে মাওলানা ফয়জুল বারীর ইন্তেকালে বড় মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুর রহমান কাসেমী ও সহকারি পরিচালক মাওলানা হাফেজ ইয়াহইয়া গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। জান্নাতুল ফেরদৌসে সুউচ্চ মাকাম কামনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ