মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নাজিরহাট বড় মাদরাসার মুহাদ্দিস মাওলানা ফয়জুল বারীর জানাযা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান।।

খাগড়াছড়ি প্রতিনিধি>

সহস্রাধিক মানুষের অংশগ্রহণে চট্টগ্রাম ফটিকছড়ি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার প্রবীণ সিনিয়র মুহাদ্দিস মাওলানা ফয়জুল বারী জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ (১০এপ্রিল) রবিবার বাদ আসর মাদ্রাসার মাঠে এ জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজের ইমামতি করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। জানাযা শেষে মাদরাসার কবরস্থানে দাফন করা হয়।

জানাযায় হাটহাজারী দারুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা কাসেম, বাবুনগর মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা মুফতি রহিমুল্লাহ, সিনিয়র মহাদ্দিস মাওলানা হাফেজ শুয়াইব, নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা কুতুবউদ্দিন নানুপুরী, নাজিরহাট বড় মাদ্রাসা নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ ইয়াহইয়া, মঈনে মুহতামি মাওলানা হাফেজ ইসমাইল, আল হুদা মাদ্রাসার মুহতামিম মাওলানা এমদাদ উল্লাহ, ধর্মপুর এমদাদুল উলুম মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা শহিদুল্লাহসহবিভিন্ন মাদ্রাসা ছাত্র-শিক্ষক, ওলামা-মাশায়েখ ও রাজনৈতিক-অরাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ