মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেলো বাবা-ছেলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় আরিফ হোসেন (২৪) নামে এক বিজিবি সদস্য ও তার বাবা আব্দুল আজিজ (৫৫) নিহত হয়েছেন।

রোববার (১০ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের চাকলারহাট ইউনিয়নের নতুনবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি একই উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজিবি সদস্য আরিফ বোরবার বিকেলে তার বাবা আব্দুল আজিজকে নিয়ে মোটরসাইকেলে চাকলারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় তারা নতুনবন্দর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিজিবি সদস্য আরিফ মারা যান।

গুরুতর আহত তার বাবা আব্দুল আজিজকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তিনিও মারা যান।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ